Part 3 - চাঁদপুরে খেলাম ইলিশের ডিম, ডিম কাটা ইলিশ দিয়ে আলু কুচি ভুনা #cooking

4 Просмотры
Издатель
চাঁদপুরের ঘাটে বসে তাজা ইলিশের নানান পদ দিয়ে খাবার খাওয়ার মজাই কিন্তু একদম আলাদা! আমাদের চাঁদপুর অফিসের ঘাটে পুরো টিম মিলে আয়োজন করেছিলাম আসল চাঁদপুরের ইলিশের স্পেশাল খাবার।

আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি:
১. ইলিশের ডিম ভাজা ও পেঁয়াজ-মরিচ মাখা: একদম তাজা ৪০০ গ্রাম ডিম হালকা হাতে ধুয়ে হলুদ-লবণ দিয়ে ভেজে নেওয়া।
২. বেগুন দিয়ে ইলিশের নাড়ি ও কলিজা ভুনা: অনেকেই হয়তো এটি খাননি, কিন্তু বেগুন ও মশলা দিয়ে এটি রান্না করলে খেতে অসম্ভব অসাধারণ লাগে।
৩. আলু দিয়ে ডিম কাটা ইলিশের ঝোল: ডিম কাটা ইলিশ! ডিম বের করার পর নরম থাকা আসল চাঁদপুরের ইলিশ, যা আলু আর কাঁচামরিচ দিয়ে ছোট টুকরো করে ঝোল করলে দারুণ স্বাদ পাওয়া যায়।

চাঁদপুরের ঘাট থেকে তাজা মাছের স্বাদ ও আমাদের এই ঘরোয়া রান্না আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে।
Категория
Блюда из курицы
Комментариев нет.